July 14, 2026, 10:23 pm
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

জুলফিকার আলী ভুট্টো
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 53;

 

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া পাড়া এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জালাল উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় উভয় পক্ষের মাঝে বড় ধরনের সংঘাতের আশংখা রয়েছে। যেকোন মুহুর্তে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।
এদিকে থানা পুলিশের বাঁধাও তারা মানছেনা বলে অভিযোগ করেন জমির মালিক জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন জানান, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া আতব্বর পাড়া এলাকার পুকপুকুরিয়া পানখালী মৌজার সৃজিত বিএস ৮৪৫ নম্বর খতিয়ানের বিএস ১৩৩ দাগের ৫.৫২ শতক জমি জনৈক ছৈয়দ আহমদ ও আহামদ হোছনের ওয়ারিশ থেকে ২০১১ সালে ৪৮১৭নং দলিলমূলে ও ২০১৫ সালে ৩২৮৭নং কবলামূলে স্থানীয় জয়নাল আবেদীন ক্রয় করে ভোগ দখলে আছেন।
তিনি আরও জানান, গত (১৯ ডিসেম্বর ২৪ইং) এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে জালাল উদ্দিন ও তার ছেলে মনির উদ্দিন, শামিম হোছাইন, মাহিম উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ও লাটিয়াল বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এসময় বাধা দিলে জমির মালিক জয়নাল আবেদীনের বাঁধা উপেক্ষা করে বিবাদীরা লোকজন দিয়ে নির্মাণ কাজ চালানোর চেষ্টা করে।
এ ঘটনায় গত (২৪ ডিসেম্বর) জয়নাল আবেদীন বাদী হয়ে জালাল উদ্দিন ও তার তিন ছেলে মনির উদ্দিন, শামিম হোছাইন, মাহিম উদ্দিনকে বিবাদী করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর আদালতে এমআর ৭১৪/২০২৪ মামলা দায়ের করেন। এই মামলায় আদালতের বিচারক বিবাদী পক্ষকে দখল থেকে বিরত থেকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ সস্ত্রাসী প্রকৃতির হওয়ায় তারা দখল করে স্থাপনা নির্মানের চেষ্টা চালাচ্ছে। এতে বাঁধা দিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের শংকা রয়েছে বলে বাদী পক্ষ দাবী করেন। কিন্তু পরবর্তীতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বৃহস্পতিবার (৯ অক্টোবর-২৫ইং) সকাল থেকে পুনরায় বাড়ি নির্মাণের কাজ করেন।
এদিকে বিরোধীয় জমিতে ১৪৪ ধারা জারি রাখতে দায়িত্বপ্রাপ্ত চকরিয়া থানার এএসআই জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে বিবাদী পক্ষকে বিরোধীয় জমিতে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এরা আদালতের নির্দেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বিরোধীয় জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নির্মাণ কাজ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



ফেসবুক কর্নার