June 8, 2026, 5:08 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আব্দুলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আদর্শ মানবিক ফাউন্ডেশন

অভয়নগর প্রতিবেদক

আব্দুলপুরের সাহাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় তাদের পাশে দাঁড়িয়েছে আদর্শ মানবিক ফাউন্ডেশন।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও অন্যান্য সহায়তা তুলে দেওয়া হয়। আগুনে ঘরবাড়ি হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়লেও এই মানবিক সহায়তায় তারা সাময়িক স্বস্তি পেয়েছে বলে জানা গেছে।
পরিবারটিতে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অগ্নিকাণ্ডের পর তাদের থাকার জায়গা ও দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে।
আদর্শ মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজের অন্যান্য বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি



ফেসবুক কর্নার