June 8, 2026, 4:01 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোবিন্দগঞ্জে শিক্ষিকা রুমা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবিতে জনতার আক্রোশ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা সামছুন্নাহার রুমাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় জনতা। সোমবার (২ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত একটি বিশাল মানববন্ধনে ঘাতকদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপজেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার প্রতিনিধি অংশ নেন। শোক ও ক্ষোভে উত্তাল জনতা রুমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
বক্তারা বলেন, “একজন মানুষ গড়ার কারিগরকে নিজ বাড়িতে এভাবে প্রাণ হারাতে হবে—এটি মেনে নেওয়া যায় না। রুমার এই মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রশাসনের গাফিলতির কারণে যদি খুনিরা পার পেয়ে যায়, তবে সমাজব্যবস্থা ভেঙে পড়বে। দ্রুত হত্যার মূল রহস্য উদঘাটন ও জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি।”
মানববন্ধনে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি অতি দ্রুত আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তবে গোবিন্দগঞ্জে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনের পর একটি শোক র‍্যালি শহর প্রদক্ষিণ করে। এরপর অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করেন।



ফেসবুক কর্নার