June 8, 2026, 4:00 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছয় বছরের শূন্য পদে ভোগান্তিতে সাধারণ মানুষ

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় ছয় বছর ধরে মহিলা বিষয়ক কর্মকর্তার স্থায়ী পদ শূন্য থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু সুবিধাভোগীরা ভোগান্তির মধ্যে পড়ছেন। বারবার অফিসে এসেও সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
বর্তমানে পঞ্চগড় জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান অতিরিক্ত দায়িত্বে দেবীগঞ্জ উপজেলার কার্যক্রম দেখভাল করছেন। জনবল সংকট ও দীর্ঘমেয়াদী শূন্য পদের কারণে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে নারী উন্নয়ন, ভাতা কার্যক্রম, প্রশিক্ষণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, অনেকেই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। এর আগে মোঃ সাইফুল ইসলাম হিসাব রক্ষক ও ক্রেডিট সুপারভাইজার হিসেবে দায়িত্ব নেন, কিন্তু নারী কেলেঙ্কারির অভিযোগে মামলার মুখোমুখি হওয়ায় তিনি বর্তমানে কারাগারে থাকায় অফিসে সেবা কার্যক্রমে স্থবিরতা চলছে।
সচেতন মহল দাবি করছেন, দ্রুত স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম স্বাভাবিক করা না হলে দেবীগঞ্জে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও ব্যাহত হবে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার