April 28, 2026, 12:41 am
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

দিনাজপুরে নেতৃত্ব বিকাশ ও আদর্শিক চর্চায় শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ইউনিট সভাপতিদের জন্য দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (২ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বীরগঞ্জ শালবন মিলনায়তন সেন্টারে এই শিবির আয়োজন করা হয়।
শিবিরে সভাপতিত্ব করেন জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা সহকারী সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ।
প্রধান অতিথি ড. মুহাদ্দিস এনামুল হক তার বক্তব্যে বলেন, সংগঠনের প্রতিটি ইউনিট সভাপতি হলো তৃণমূল নেতৃত্বের মূল ভিত্তি। আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা এবং নৈতিক মানোন্নয়ন ছাড়া শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির চর্চা অপরিহার্য। তিনি দায়িত্বশীলদের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং জনকল্যাণমুখী কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক মো. রাজিবুর রহমান পলাশ বলেন, ইউনিট সভাপতির দায়িত্ব শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে সীমাবদ্ধ নয়। তাদেরকে সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং আদর্শিক চর্চা জোরদারে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন, পারস্পরিক ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
শিবিরে বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি কেএম দেলোয়ার হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামাউন কবির, অফিস সেক্রেটারি মাওলানা নজমুল ইসলাম, পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগ সভাপতি মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মো. গোলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবিরে সাংগঠনিক দিকনির্দেশনা, দায়িত্বশীলদের করণীয় এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে আরও দক্ষ ও কার্যকর করতে এ ধরনের শিক্ষা শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে।



ফেসবুক কর্নার