June 8, 2026, 4:01 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লক্ষ্মীপুরে খাদ্যে ভেজাল ও অনিয়মে ৪ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী পরিচালক মোঃ নুর হোসেন এর নেতৃত্বে জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যে বিষাক্ত হাইড্রোজেন ব্যবহারসহ অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ৮৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
নিউ জান্নাত বেকারি – ১৫,০০০/- টাকা
দরবার হোটেল – ৫০,০০০/- টাকা
আলাউদ্দিন হোটেল – ১০,০০০/- টাকা
তাহেরা ডেন্টাল কেয়ার – ১০,০০০/- টাকা
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন বলেন, “অসাধু ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল মিশানো এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এবং সাধারণ জনগণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সহায়ক



ফেসবুক কর্নার