March 7, 2026, 5:46 am
শিরোনাম :
মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত

মাটিরাঙ্গায় ভগবান টিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন সশস্ত্র সংঘর্ষে জেএসএস সন্তু গ্রুপের ৩ নিহত, ৪ আহত

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ভগবান টিলা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সকালেই জেএসএস সন্তু গ্রুপের ৫০–৬০ জনের একটি দল ইউপিডিএফের অবস্থানের দিকে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে পাল্টা হামলা শুরু হলে সকাল ১০টার দিকে জেএসএস সন্তু গ্রুপের দুই সদস্য নিহত ও দুইজন আহত হন।
পুনরায় দুপুরে হামলা চলার সময় আরও একজন সদস্য নিহত হন এবং দুইজন আহত হন। এতে মোট তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক; অনেকে প্রাথমিক চিকিৎসা না পেয়ে স্থানীয় গ্রামে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে ১ মার্চ সকাল থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ভগবান টিলায় ইউপিডিএফের দূরবর্তী অবস্থান লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, ২৬–২৮ ফেব্রুয়ারি জেএসএস সন্তু গ্রুপ ‘স্মরণকালের বড় অভিযান’ নামে ইউপিডিএফের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছিল। এর ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি সাজেকের ভূয়াছড়ি এলাকায় দূর থেকে হামলা চালানো হয়, তবে তাতে হতাহতের বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে জেএসএস জনসমর্থন হারিয়ে চাপে রয়েছে। রাজনৈতিকভাবে দুর্বল অবস্থান থেকে পুনরায় প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। এছাড়া নতুন বিএনপি সরকারের সহযোগী হিসেবে আঞ্চলিক পরিষদের চেয়ার রক্ষা করাও সংঘর্ষের পেছনের সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।



ফেসবুক কর্নার