June 8, 2026, 4:01 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং হোসেনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য ও মানবজীবনে এর শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (লেবু), এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ আবু বকর সিদ্দিক, জনাব মোঃ আবু তালেব সরকার এবং প্রভাষক মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ সাহাবুদ্দিন হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব মোঃ মেহেদুল ইসলাম।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গঠনের মাস। রোজা মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও আল্লাহভীতি সৃষ্টি করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার