June 8, 2026, 4:01 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটক হরিণ জীবিত উদ্ধার, পরে বনে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি চিত্রা হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় বনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়েছে।
ঘটনাটি খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধীন কেয়াবুনি খাল এলাকায়। জানা গেছে, সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে বন বিভাগের টহল দল নিয়মিত ফুট পেট্রোলিংকালে গহীন বনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি চিত্রা হরিণ দেখতে পান। তাৎক্ষণিকভাবে ফাঁদ থেকে হরিণটিকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। তিনি বলেন, “হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত। এটি বনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের চলমান অভিযানের একটি সাফল্য।”
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে হরিণ ধরার ২৭টি ‘ছিটকি’ ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।



ফেসবুক কর্নার