June 8, 2026, 4:01 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বালিয়াডাংগীতে প্রেসক্লাবের উদ্যোগে প্রশাসন–পুলিশ–সাংবাদিকদের ইফতার

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাংগী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাংগী থানা-র অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, এস এম মশিউর রহমান, দবিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ রবিউল আওয়াল।
বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।



ফেসবুক কর্নার