June 8, 2026, 4:00 pm
শিরোনাম :
মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাসীহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-র বিদ্যাবাগীশ গ্রামে অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছে নাসীহা ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজানের পবিত্র মাসে যাতে কোনো পরিবার খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ীর শিক্ষক মাওলানা মোঃ আজিজুর রহমান; ফুলবাড়ী সদর ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আশরাফুজ্জামান, ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব, মোঃ মাহাদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাসীহা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, রমজানের সময়ে এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনে। তারা নাসীহা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, নাসীহা ফাউন্ডেশন সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও অন্যান্য মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।



ফেসবুক কর্নার