June 8, 2026, 3:08 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ আটক ১ 

রামিম সরদার নড়াইল

 নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নোয়াগ্রাম এলাকার ফারুক শেখের ছেলে নাজমুল শেখ (৪৫) বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে সাগর মেডিকেল হলের সামনে থেকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশর অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এসআই সম্রাট মণ্ডল, এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার ও নাঈমুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি মো. ইদ্রিস আলী জানান, “মাদকমুক্ত কালিয়া গড়ার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার