June 8, 2026, 2:57 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

লবন পানি উত্তোলনে বাধা দেওয়ায় ভুমিহীন নারী মারপিটে আহত

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদে অবৈধ লবন পানি উত্তোলনের চেষ্টা বাধা দেওয়ায় এক ভুমিহীন নারী মারপিটে আহত হয়েছেন। আহত নারীকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী রাবেয়া খাতুন, উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের আকবার মালীর স্ত্রী, মঙ্গলবার (৪ মার্চ) সকালে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে জমিহীন হওয়ায় বেড়িবাঁধের বাইরে বসবাস করে আসছে। ওইদিন সকালে একই গ্রামের আব্দুল্যাহ, সবুর শেখ ও লিমন নাইটি বসিয়ে লবন পানি উত্তোলনের চেষ্টা করলে তিনি বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়।
রাবেয়া খাতুন বলেন, “আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এ ঘটনার পরও প্রভাবশালী ওই চক্র লবন পানি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে এবং আমাদের ক্ষতি করার হুমকি দিয়েছে। আমাদের নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে।”
ভুক্তভোগী নারী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন অবৈধ লবন পানি উত্তোলনের পাইপ অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ওই চক্র চরভরাটির ৫০ বিঘা জমি অবৈধভাবে দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে।



ফেসবুক কর্নার