June 8, 2026, 2:57 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

পিতা-মাতা হারিয়ে অসহায় দুই কন্যা, সহায়তার আবেদন

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শন্তসপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ছিলাখানা এলাকায় পিতা-মাতাহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে দুই কন্যা শিশু। তাদের পিতা বাবলু মিয়া ও মাতা আর্জিনা বেগম উভয়ই ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে তারা দুই মেয়েকে রেখে গেছেন।
বড় মেয়ে বিলকিস আক্তার (১২) এবং ছোট মেয়ে বিউটি আক্তার (৩) বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তাদের নিত্যপ্রয়োজনীয় খাবার, পোশাক ও চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। বড় মেয়েটির পড়াশোনাও অনিশ্চয়তার মুখে।
স্থানীয়রা জানান, এতিম এই দুই শিশুর দেখাশোনা করার মতো নিকট আত্মীয় বা অভিভাবক নেই। মানবিক সহায়তা ছাড়া তাদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা পেলে শিশু দুটির ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হতে পারে।
সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগের ঠিকানা:
ঠিকানা: ছিলাখানা, ০৮ নং ওয়ার্ড, শন্তসপুর ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম
মোবাইল: ০১৭৭৩-২৫০৪৬৪
এতিম দুই শিশুর মুখে হাসি ফোটাতে সমাজের হৃদয়বান মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুক কর্নার