March 6, 2026, 7:35 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

বাসাইলে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান এর সাথে বাসাইল উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম (সভাপতি), সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, সংসদ সদস্যের সহধর্মিণী বেগম নার্গিস ছিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, অন্যান্য উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচনের পর প্রথমবার সরকারি ভাবে উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এডভোকেট আহমেদ আযম খান। সভা শেষে তিনি বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা গ্রহণ করেন। পরে তিনি বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সর্বশেষে সংসদ সদস্য বাসাইল থানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।



ফেসবুক কর্নার