June 8, 2026, 2:19 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি নিজেই ঝাড়ু হাতে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পরিদর্শন শেষে তিনি বলেন, সাতক্ষীরার সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে হাসপাতালটিকে দেশের অন্যতম আদর্শ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে সকাল ১০টায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপপরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাসসহ অন্যান্যরা।
এ সময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও সাবেক সভাপতি আল মামুন বক্তব্য দেন।
সভায় চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস মেশিন ও আইসিইউ বেড নষ্ট হয়ে রয়েছে। পাশাপাশি তীব্র জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা, মেডিকেল শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের মতো জরুরি সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবি তোলা হয়।
চিকিৎসকদের বক্তব্যের জবাবে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা আর অবহেলিত থাকতে দেব না। জাতীয় সংসদে এসব সমস্যা জোরালোভাবে তুলে ধরে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমাদের লক্ষ্য—এই হাসপাতালকে সেবার মানে দেশের অন্যতম একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।”
মতবিনিময় সভা শেষে তিনি হাসপাতালের আঙিনায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সরাসরি অংশ নেন এবং হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।



ফেসবুক কর্নার