June 8, 2026, 2:05 pm
শিরোনাম :
প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বিরামপুরে ল্যাম্বের সিএসটিইউ প্রকল্পের এডভোকেসি ওয়ার্কশপ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা LAMB-এর সিএসটিইউ প্রকল্পের আয়োজনে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে একটি এডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের বেলডাঙ্গায় অবস্থিত সিএসটিইউ প্রকল্প কার্যালয়ের কনফারেন্স রুমে ইউপি চেয়ারম্যান, কমিউনিটি লিডার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ল্যাম্বের সিএসটিইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন এবং বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এডভোকেসি ওয়ার্কশপে সরকারি দপ্তরগুলোর সেবা কার্যক্রম, সেবাপ্রাপ্তির পদ্ধতি এবং বেসরকারি সংস্থাগুলোর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সেবা সমন্বয় জোরদার ও জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার