June 8, 2026, 1:18 pm
শিরোনাম :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক

চুয়াডাঙ্গায় ক্রয় ভাউচার না রাখায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গায় ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আমদানীকৃত পোশাকের ক্রয় ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়।
অভিযানটি মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানের সময় মো. রবিউল ইসলামের কাপড়ের শোরুমকে জরিমানা করা হয়। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে ক্রয়কৃত কাপড়ের ভাউচার সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আকরাম আলী ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার