June 8, 2026, 1:18 pm
শিরোনাম :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক

নীলফামারীতে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিককে গালিগালাজ করা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ দুপুর ১টার দিকে সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহের জন্য বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে যান। অভিযোগে বলা হয়েছে, অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে তহশিলদার রূঢ় আচরণ শুরু করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়।
ভুক্তভোগী সাংবাদিক জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণভাবে অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। আকস্মিক এই আচরণে তিনি বিস্মিত ও বিব্রত হন। পরে বিষয়টি প্রশাসনের নজরে আনতে লিখিত অভিযোগ দাখিল করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সাংবাদিক মহলে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নেতৃবৃন্দ ও কর্মীরা বলছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।



ফেসবুক কর্নার