June 8, 2026, 1:19 pm
শিরোনাম :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক

গাইবান্ধায় টিসিবির নিম্নমানের চাল বিতরণ, ক্ষোভে ফুঁসছে উপকারভোগীরা

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণ কার্যক্রমে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। মেসার্স জান্নাত ট্রেডার্সের মাধ্যমে পরিচালিত এ কার্যক্রমে উপকারভোগীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিটি উপকারভোগীর জন্য ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা বুট এবং ৫ কেজি চাল বরাদ্দ ছিল। তবে বিতরণের সময়ই চালের মান নিয়ে সরাসরি অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, বিতরণকৃত চাল পচা, দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অযোগ্য। কিছু উপকারভোগী চালের অস্বাভাবিক রঙ ও মানগত ত্রুটি প্রকাশ্যে দেখিয়ে জবাব দাবি করেন। এছাড়াও চিনি, ছোলা বুট, মশুর ডাল ও চালের প্যাকেটের অধিকাংশে ওজনে ১০–১৫ গ্রাম ঘাটতি পাওয়া গেছে।
উপকারভোগীরা বলছেন, “দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত পণ্যে যদি এমন অনিয়ম হয়, আমরা ন্যায্য সহায়তা কোথায় পাবো?”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে অবহিত করা হলেও তাত্ক্ষণিক সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে সরকারি সহায়তা কার্যক্রমে মান নিয়ন্ত্রণ ও তদারকি নিয়ে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য অবশ্যই মানসম্মত ও সঠিক ওজনের হতে হবে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, জনগণের আস্থা অটুট রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।



ফেসবুক কর্নার