June 8, 2026, 1:19 pm
শিরোনাম :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক

রামপালে জমি বিরোধে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৮

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শেখ তছির উদ্দিন (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেখ তছির উদ্দিন রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমলাই গ্রামের মৃত সবুর শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমলাই গ্রামে পৈত্রিক জমির সীমানা নির্ধারণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শেখ কালাম (৪৫), আ. রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), মো. আলামিন ফকির (৪৫), শেখ সালাম (৪২), শেখ বোরহান (৪০), শেখ রাকিব (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
হামলায় শেখ তছির উদ্দিনসহ নাহার বেগম (৭০), শেখ শামীম (৪০), হুমায়রা জাহান তীর, মাসুদ, কেয়া বেগম (৪০), হাসিনা বেগম (৩৫), জাবের (১২) ও জিসান (৩) গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় শেখ তছির উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামপাল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখ তছির উদ্দিন গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জড়িতদের শনাক্ত ওজ আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর রয়েছে।



ফেসবুক কর্নার