June 8, 2026, 1:22 pm
শিরোনাম :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক

লালমনিরহাটের উন্নয়নে ৫ মন্ত্রণালয়ে ত্রাণমন্ত্রীর ডিও লেটার

অভয়নগর প্রতিবেদক

লালমনিরহাট জেলাকে অবহেলার গণ্ডি থেকে বের করে আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলায় রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলার যোগাযোগ, কৃষি, মৎস্য ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে তিনি বিশেষ আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর দাবি বহুদিনের। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা-র কাছে পাঠানো চিঠিতে ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, বিমানবন্দর চালু হলে নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে এবং লালমনিরহাট আঞ্চলিক হাবে পরিণত হতে পারে।
এছাড়া প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ লালমনিরহাট-বুড়িমারী সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব জানানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম-এর কাছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এ সড়কটি ফোর লেনে রূপান্তরিত হলে বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে ভারত ও ভুটানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি খাতে আধুনিকায়নের লক্ষ্যে জেলায় একটি টিস্যু কালচার ল্যাব ও হর্টিকালচার সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে কলা, আনারস ও ড্রাগন ফল চাষিরা উন্নত জাত ও প্রযুক্তির সুবিধা পাবেন বলে মত দেওয়া হয়েছে।
তিস্তা ও ধরলা নদীবেষ্টিত চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপনের অনুরোধ জানানো হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। এতে স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, তরুণদের দক্ষতা উন্নয়ন ও বেকারত্ব নিরসনে লালমনিরহাটে একটি হাই-টেক বা আইটি পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে। ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু লালমনিরহাট নয়, সমগ্র উত্তরাঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে জেলার অবকাঠামো ও কর্মসংস্থানের চিত্র আমূল বদলে যাবে।



ফেসবুক কর্নার