April 27, 2026, 5:27 pm
শিরোনাম :
পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৭ ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে জনৈক মোঃ কালাম হোসেনের চায়ের দোকানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. শাহ মোহাম্মদ বুলেট (২৫), থানা: জলঢাকা
২. মোঃ আদর আলী (২৪), থানা: কিশোরগঞ্জ
৩. মোঃ হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), থানা: নীলফামারী সদর
৪. মোঃ মনিরুজ্জামান সজীব (২৫), থানা: কিশোরগঞ্জ
৫. মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯), থানা: জলঢাকা
৬. মোঃ সিরাজ উদ্দিন (২৩), থানা: জলঢাকা
৭. মোঃ আহসান হাবিব (হাসান) (২৪), থানা: নীলফামারী সদর
তল্লাশিকালে তাদের কাছ থেকে সর্বমোট ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি রেজিস্ট্রেশনবিহীন SUZUKI Gixxer FI ABS SF মোটরসাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো খেলার অ্যাপস এবং বিভিন্ন অনলাইন বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার