April 27, 2026, 5:29 pm
শিরোনাম :
পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী

হাউলী ইউনিয়ন পরিষদে “অবিলম্বে নির্বাচন চাই” স্লোগানে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা-র ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “অবিলম্বে নির্বাচন চাই” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় এক যুগ ধরে হাইকোর্টে রিটের মাধ্যমে হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা বলেন, ৫ আগস্টের পর পরিষদ সংক্রান্ত কোনো মামলা না থাকলেও প্রশাসক নিয়োগের চূড়ান্ত চিঠি আসার পর আবারও নির্বাচন ও প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট করা হয়েছে।
তথ্য অনুযায়ী, এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ জুলাই ২০১১ সালে। পরবর্তীতে নির্বাচন ও প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে মোঃ নিজাম উদ্দীন (প্যানেল চেয়ারম্যান), ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম (ওয়ার্ড-০১), মোঃ শাহজামাল হোসেন (ওয়ার্ড-০৭) এবং কাদিপুর গ্রামের মোঃ মজিবার হোসেন (মামলার বাদী) হাইকোর্টে রিট আবেদন করেন বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বারবার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ইউনিয়নবাসী দ্রুত সকল মামলা প্রত্যাহার করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।



ফেসবুক কর্নার