April 27, 2026, 5:26 pm
শিরোনাম :
পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী

জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য -ড. মু. মিজানুর রহমান

নবী ওলিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য এবং এ লক্ষ্য বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ড. মিজানুর রহমান আরও বলেন, ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভোলাহাটকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার