April 27, 2026, 4:01 pm
শিরোনাম :
লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। ঘটনা ঘটে বুধবার (৪ মার্চ) সকালেই, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত হয় মঙ্গলবার (৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়া’র মধ্যে কথাকাটাকাটির ও হাতাহাতির ঘটনায়। এর জের ধরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষের লোকজন আরস মিয়ার লোকজনের ওপর হামলা চালায়, যা মুহূর্তের মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক আহত হয়। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, পাওনা টাকার বিরোধে মঙ্গলবার রাতেই প্রথম মারামারি হয়। পুলিশ রাতেই পরিস্থিতি শান্ত করলেও বুধবার সকালেই পুনরায় সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



ফেসবুক কর্নার