March 6, 2026, 4:38 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে উজিরপুরে প্রস্তুতি সভা

অভয়নগর প্রতিবেদক

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে উজিরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
সভায় ইউএনও মোঃ আলী সুজা ঘোষণা দেন, যথাযোগ্য সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসগুলো পালন করা হবে। তিনি জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক আঃ মোতালেব হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত), উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ইউএনও দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসগুলো উপলক্ষে সরকারি-ববেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার