April 27, 2026, 4:02 pm
শিরোনাম :
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা

কাউনিয়ায় বিসিআইসি সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

কাউনিয়ায় দুই বিসিআইসি সার ডিলারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খানসামা বাজারের মেসার্স নুরুল হক নামের সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং মীরবাগ বাজারের মেসার্স মোশাররফ হোসেন নামের আরেক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি নীতিমালা লঙ্ঘন করে খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি করছে। এছাড়া বিক্রির ক্যাশমেমোতে একই মোবাইল নম্বর বিভিন্ন ক্রেতার নামে ব্যবহার এবং কিছু ক্ষেত্রে ভুয়া মোবাইল নম্বর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মেসার্স নুরুল হককে ৩০ হাজার টাকা এবং মেসার্স মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারসহ একদল পুলিশ সদস্য।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার