April 27, 2026, 4:03 pm
শিরোনাম :
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা

ঝিকরগাছা-ছুটিপুর সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার আওতাধীন ঝিকরগাছা-ছুটিপুর (চৌগাছা) সড়ক ও ড্রেন উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (প্রশাসক) মোছাঃ রনি খাতুন।
রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও World Bank।
প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে কাজ বাস্তবায়ন করা হবে। প্রথম প্যাকেজে ছুটিপুর (চৌগাছা) সড়কে ২ দশমিক ১২৩ কিলোমিটার বিসি (বিটুমিনাস কারপেটিং) সড়ক উন্নয়ন এবং ১ দশমিক ৭২৭ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
দ্বিতীয় প্যাকেজে তবিবর বড় মিস্ত্রি রোডে ০ দশমিক ৪৫৩ কিলোমিটার বিসি সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ ০ দশমিক ৪৫৩ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের কাজ করা হবে।
প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৯ লাখ ৭৩ হাজার ২৩৪ টাকা। কাজ শুরু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং নির্ধারিত সময় অনুযায়ী ১৮ মে ২০২৭ তারিখে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজের ধরন হিসেবে কারপেটিং সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ এবং সড়ক বাতি স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স শেখ এন্টারপ্রাইজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝিকরগাছা পৌরসভা এবং তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পৌরসভার সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। সার্বিক সহযোগিতা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার যান চলাচল ব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার