July 1, 2026, 5:59 pm
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

মণিরামপুরে একাধিক মামলার আসামী বাবলা ইয়াবাসহ আটক

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

মণিরামপুর উপজেলার মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন ওরফে কটাআলার ছেলে, একাধিক মামলার আসামী ও চাঁদাবাজ বাবলা নামের মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক বাবলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বাবলা দীর্ঘদিন ধরে রাজগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় হোলছেল ইয়াবা বিক্রি করে আসছিল। সংবাদ পাওয়ার পর ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স কয়েক দিন ধরে বাবলার উপর নজর রাখেন।
৪ মার্চ দুপুর একটার দিকে মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন মাস্টারের বাড়ির পাশের ইটের রাস্তার উপর থেকে বাবলাকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মামলায় ঘটনাস্থলের পাশের বাড়ির সাগর টেইলার্স ও আবু সাঈদকে সাক্ষী করা হয়েছে।
এএসআই আনিছুর রহমান জানান, “বাবলা রাজগঞ্জ বাজারের আশপাশসহ তার বাড়ির এলাকায় অহরহ ইয়াবা বিক্রি করছিল। সংবাদ পাওয়ার পরই আমরা তার পিছু নিতে শুরু করি। বুধবার দুপুরে তার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে আটক করা সম্ভব হয়। এরপর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছি।”



ফেসবুক কর্নার