June 8, 2026, 10:06 am
শিরোনাম :
বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কালীগঞ্জে ২ সন্তানের জননী গৃহবধুর মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

স্বামীর পরকীয়ার জের ধরে ২ সন্তানের জননী সুলতা সরদার(২৭) নামে ১ গৃহবধুর ফাঁস লাগানো ঝুলন্ত মর দেহ উদ্ধার মেয়ে নানান গুঞ্জন। পুলিশ সন্দেহ ভাজন হিসাবে ঐ গৃহবধূর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামে বুধবার (৪ মার্চ) ভোররাতে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। নিহত গৃহবধুর ১ টিপুত্র ও ১ টি কন্যা সন্তান রয়েছে বলে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম- আল রাজি নিশ্চিত করেন। নিহত গৃহবধু পার্শ্ববর্তী শ্যামনগর থানার ভেটখালী গ্রামের সুবোল বৈদ্যের কন্যা এবং কালিগঞ্জ থানার মালিঙ্গা গ্রামের ঘের মালিক শশাঙ্ক সরদারের স্ত্রী। খবর পেয়ে সকালে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল মতিন ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার সহ সন্দেহ ভাজন স্বামী শশাঙ্ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত গৃহবধুর পিতা সুবল বৈদ্য সাংবাদিদের জানান দীর্ঘদিন যাবত স্বামীর পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিভাগ চলে আসছিল। তারই জের ধরে আমার মেয়েকে নির্যাতন করে পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানান। থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার