June 24, 2026, 10:41 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডে উত্তেজনা: ৫৮ শ্রমিক সাময়িক বরখাস্ত, ১৩(১) ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name

ইমন চৌধুরী, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার মিতালী ক্লাব সংলগ্ন হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কোনো পূর্বঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ৫৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হঠাৎ নেওয়া এ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা, উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার প্রধান গেটে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
কারখানার গেটে ঝুলিয়ে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, “কারখানার অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ ও উৎপাদন ব্যাহত হওয়ায় ১৩(১) ধারার আওতায় অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ রাখা হলো। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ৫৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হলো।”
বন্ধ ঘোষণার খবর জানাজানি হতেই সকাল থেকে শ্রমিকদের ভিড় কারখানার সামনে বেড়েই চলেছে। বরখাস্ত শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং কোনো আলোচনা বা তদন্ত ছাড়াই হঠাৎ সিদ্ধান্ত ঘোষণায় তারা মানবিক সংকটে পড়েছেন।
এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন কাজ করে পরিবার চালাই। হঠাৎ এমন সিদ্ধান্ত দিলে আমাদের ভবিষ্যৎ কী হবে? আমাদের কথা কেউ শুনল না।”
অন্যদিকে কারখানা ব্যবস্থাপনা পক্ষ দাবি করেছে, শ্রমিকদের একটি অংশের আচরণে বারবার উৎপাদন ব্যাহত হচ্ছিল, যা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলছিল। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই কারখানা বন্ধ ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকা জুড়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই শ্রম বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম কবে থেকে চালু হবে— সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।



ফেসবুক কর্নার