July 1, 2026, 4:31 am
শিরোনাম :
মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ 

পটিয়ায় বাসের ধাক্কায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী আহত

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের স্ত্রী লালছানি লুসাই (৫০) আহত হয়েছেন। দুর্ঘটনা রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘী এলাকায় ঘটে।
জানা যায়, চেয়ারম্যান থানজামা লুসাই সকালে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। এসময় তাদের পাজেরো গাড়ি (বান্দরবান ঘ ১১-০০৪৮) কক্সবাজারগামী হানিফ চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১১-৩৬১৫) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় লালছানি লুসাই মাথায় আঘাত পান এবং তাকে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে চেয়ারম্যান নিজে নিরাপদে থাকেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ ওয়াসিম আরাফাত জানান, দ্রুতগতির বাসের ধাক্কায় চেয়ারম্যানের গাড়ি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর উভয় গাড়ি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার