July 1, 2026, 4:31 am
শিরোনাম :
মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ 

মৌলভীবাজারে পৃথক অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, ৬ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ মোট আনুমানিক মূল্য ২,৫৯,২০০ টাকা মূল্যের ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে আরও বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল সামগ্রী সংগ্রহ করে কুলাউড়ার দোকান ও গ্রামাঞ্চলে বিক্রি করতেন।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার