June 4, 2026, 3:41 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

টানা সপ্তমবার শ্রেষ্ঠ—ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামানের সাফল্যের ঝলক

Reporter Name

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম) ::
লোহাগাড়া উপজেলার দক্ষ ও সৎ ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার টানা সপ্তমবার শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২৬ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এই সম্মাননা প্রদান করেন।
নাগরিকবান্ধব সেবা, দায়িত্বশীল ভূমিকা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তার নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ইন্সপেক্টর হাসানুজ্জামান দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি করে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন। নিয়মিত মাঠপর্যায়ে অবস্থান, সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা এবং দলের সঙ্গে সমন্বিত কার্যক্রম তাকে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ পদে অবস্থান করার যোগ্যতা দিয়েছে।
ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন, “এ সম্মান আমার একার নয়, পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের সেবা করার সুযোগই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ তার ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করার প্রত্যাশা জানিয়েছেন।



ফেসবুক কর্নার