July 14, 2026, 10:20 pm
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

৫ দফা দাবিতে বান্দরবানে জামায়াতের মানববন্ধন কর্মসূচি

অসীম রায় বান্দরবান প্রতিনিধি

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান
পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের আমীর এসএম আব্দুচ সালাম আজাদ, নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, অ্যাডভোকেট মোঃ সোলাইমান, রেজাউল করিম ও মোঃ রাজু উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, ‘নির্বাচন মানেই প্রহসন নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’ তারা অভিযোগ করেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ভোটের নামে তামাশা করেছে, রাতে ভোট দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির অবসান ঘটাতে হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে বলে বক্তারা মত দেন।
তারা আরও বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি প্রবর্তন, ফ্যাসিবাদী সরকারের সকল অপরাধের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং সমান সুযোগের লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা এসব দাবির দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার