May 14, 2026, 12:53 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্যবসায়ী মালিক সমিতির দোয়া। 

Reporter Name

মো:জাহিদুল ইসলাম গাইবান্ধা।
সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজমতি সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন রাজমতি সুপার মার্কেট চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজমতি সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা ও উপজেলা কৃষকদলের আহবায়ক হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, রাজমতি সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাশা, পৌর যুবদলের সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রতন, ফুলবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সিজু মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।



ফেসবুক কর্নার