June 24, 2026, 7:18 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ মহসিন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধ

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম. আলীম রাজী টোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মায়নুল ইসলাম খান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ শিহাব উদ্দীন, জামায়াতের আমির ক্বারী আফতাবুজ্জামান, শিক্ষক মোঃ আব্দুর রফিক ও মাদ্রাসা সুপার মোঃ আফতাবুজ্জামান।
বক্তারা বলেন, সমাজে মাদক, মানবপাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচারণা জোরদার করা জরুরি। সভা সঞ্চালনা করেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক মোঃ শফিক আহম্মেদ দবির। অনুষ্ঠানে ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার