May 14, 2026, 1:47 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।।
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর পোড়াকাটলা গ্রামে শনিবার রাতের আধারে দীর্ঘদিনের ভোগদখলী ভুমিহীন পরিবারের জমি দখল করে নেয়া হয়েছে, এঘটনায় বাধা দিলে ভুমিহীন পরিবারের দুই সদস্য মায়া বেগম ও হামিদা বেগম গুরুত্বর আহত হয়। তারা বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এঘটনায় তাদের পক্ষ থেকে  শ্যামনগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে রোববার সকাল ১১ টার দিকে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়া বেগম ও হামিদা বেগম  বলেন, আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ০৯ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পশ্চিম পোড়াকাটলা গ্রামের স্থানীয় ভূমিহীন হইতেছি। বুড়িগোয়ালিনী মৌজায় ০১ নং খতিয়ানে ২৯০০ নং দাগে ১.৫৮ একর খাল শ্রেণি জমি অবস্থিত। এই খাল শ্রেণির সম্পত্তি পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শওকাত আলী মোল্যার পুত্র মোঃ আফজাল হোসেন সরকারের নিকট থেকে রাজস্ব করাদি পরিশোধ পূর্বক দীর্ঘ ২০ বছর যাবৎ মৎস্য চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসতেছি। আমরা ভূমিহীন হিসাবে ঐ জায়গার উপর উৎপাদিত মৎস্য আয়ের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি।
 এমতাবস্থায় গত ০৬/১২/২০২৫ তারিখ রাত্র  ১১টার দিকে  মোঃ আফতাবুজ্জামান সহ স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা মোঃ রুস্তুম আলী ভাড়াটিয়া লোকজন নিয়ে ঐ জমিতে অন্যায় অনধিকার প্রবেশ করে বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির উৎপাদিত মাছ ধরে নেয়,এসময় আমরা মোছাঃ মায়া বেগম (৪০) পিতা- মৃত গফুর মোল্যা ও মোছাঃ হামিদা বেগম (২৮) স্বামী- মোঃ আফজাল হোসেন, উভয়সাং- পশ্চিম পোড়াকাটলা, উপজেলা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা তাদের অবৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করলে মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলী আমাদেরকে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে এবং পরিহীত কাপড় চোপড় টানা হেচড়া করে নারী সম্মান নষ্ট করে,  মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলী সহ তাদের ভাড়াটিয়া লোকজন প্রকাশ্যে বলে যে, তারা যে কোন উপায়ে এই জায়গা দখল করে নিবে, তাতে বাধা সৃষ্টি করলে খুনজখম করবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে, এলাকায় থাকতে দিবে না মর্মে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে,আমরা মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলীর ভাড়াটিয়া লোকজনের কারনে চরম আতঙ্কে দিন অতিবাহিত করছি,এ ঘটনায় আমরা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি,আমরা আপনাদের লেখনির মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।



ফেসবুক কর্নার