June 24, 2026, 5:52 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ। সেইসাথে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ইসি মাছউদ জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি৷ রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একইসাথে, প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে আজ সাক্ষাৎ করছেন সিইসি।
এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি। এতে পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রস মার্ক না থাকলে, সে ভোট গণনা না হওয়া এবং একাধিক প্রতীকে টিক মার্ক থাকলে সে ভোটও গণনা না হওয়ার বিষয়ে সংশোধনী আনা হয়



ফেসবুক কর্নার