June 22, 2026, 8:43 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

মদিনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ প্রবাসী যবুক আইসিইউতে, 

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

সৌদি আরবের মদিনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের প্রবাসী মোঃ আব্দুল হামিদ ভূঁইয়া। তার শারীরিক অবস্থার অবনতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, গত ৫ মে মদিনায় কর্মস্থলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন হামিদ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, আব্দুল হামিদ মধ্যপাড়া গ্রামের হামদু ভূঁইয়ার তৃতীয় ছেলে। প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। দুই বোনের বিয়ে, পরিবারের ভরণপোষণ এবং ছোট ভাইকে সৌদি আরবে নেওয়ার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মা-বাবাকে হজ করানোর স্বপ্নও ছিল তার।
হামিদের অসুস্থতার খবরে গ্রামে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় বাড়ছে। মা-বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় মসজিদসহ বিভিন্ন স্থানে তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে মদিনায় অবস্থানরত আখাউড়া ও আশপাশ এলাকার প্রবাসী বাংলাদেশিরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।
গ্রামের এক ব্যক্তি জানান, হামিদ অত্যন্ত ভদ্র, পরোপকারী ও অতিথিপরায়ণ ছিলেন। মানুষের বিপদে সবসময় এগিয়ে যেতেন। তার এই দুর্ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।



ফেসবুক কর্নার