June 22, 2026, 9:06 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার

অভয়নগর প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। দেশের অন্যতম আবাসিক এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ক্যাম্পাস ও আশপাশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ফুটেজে দেখা ব্যক্তির চলাফেরা, অবস্থান এবং ঘটনার সময়কার গতিবিধি খতিয়ে দেখতে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। অভিযুক্তের পরিচয় শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হয়েছে। ফুটেজে দেখা ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

যোগাযোগ: 01320-089305

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, শুধু ঘটনার তদন্ত নয়, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের একাংশ বলছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্জন সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত টহল এবং আধুনিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে তা শুধু ভুক্তভোগীর ন্যায়বিচারই নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তাও দেবে।



ফেসবুক কর্নার