June 24, 2026, 5:53 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অতীতের মতো কোনও সিন্ডিকেট কাজ করতে পারবে না।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল, তা এখন শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে তত্ববধায়নে হজিদের বাড়ি ভাড়াসহ সব কাজ সম্পন্ন করায় গত বছর সাড়ে আট কোটিরও অধিক টাকা হাজীদের ফেরত দেয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারেরর রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রণালয় এসব রোগীদের হজে যেতে দেবে না। কোনো চিকিৎসক এসব রোগীদের সুস্থ বলে সার্টিফিকেট প্রদান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, হজে অনেক পরিশ্রম হয়। যা বয়স্ক মানুষদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এ সময়, এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে তিনি জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন। এসময় নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার