July 5, 2026, 7:26 pm
শিরোনাম :
মিরাজের চোখে জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হামে শিশুর মৃত্যুড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট কীভাবে ভূমিকম্প হওয়ার আগেই স্মার্টফোনে সতর্কবার্তা পাঠায় গুগল বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বিমানবন্দর থেকে উধাও ৬১ মালয়েশিয়াগামী যাত্রী, সক্রিয় ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী পাপনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বিসিবির কাছে নথি চেয়েছে দুদক অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ আলোচিত তেঁতুলিয়া ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

পাপনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বিসিবির কাছে নথি চেয়েছে দুদক

ইসমাইল হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনের সময় বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধান আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি এবার বিসিবির কাছে পৃথক তিনটি চিঠি পাঠিয়ে পাপনের প্রায় ১২ বছরের দায়িত্বকালসংক্রান্ত বিভিন্ন প্রকল্প, আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তের বিস্তারিত নথিপত্র চেয়েছে।
দুদক কর্মকর্তারা বলছেন, অভিযোগের পরিধি বড় হওয়ায় ও বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত যাচাইয়ের প্রয়োজন থাকায় অনুসন্ধান শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। প্রাথমিক কিছু নথি পাওয়া গেলেও অভিযোগগুলোর পূর্ণাঙ্গ সত্যতা যাচাইয়ে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। এ সময়ে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, পরামর্শক (কনসালট্যান্ট) নিয়োগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করে কমিশন।
অনুসন্ধানের অংশ হিসেবে গত বছর বিসিবিতে অভিযান চালিয়ে ২৩ ধরনের নথিপত্র চাওয়া হয়েছিল। তবে এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চললেও এখনো সব তথ্য সংগ্রহ ও যাচাই শেষ হয়নি।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগগুলোর পরিধি বড় এবং সংশ্লিষ্ট নথির পরিমাণও ব্যাপক। সে কারণে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের কাছে পাঠানো তিনটি পৃথক চিঠিতে পাপনের দায়িত্বকালে নেওয়া বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প অনুমোদন, আর্থিক লেনদেন, চুক্তি ও সংশ্লিষ্ট ব্যয়ের নথি জমা দিতে বলা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণের পর অনুসন্ধানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুক কর্নার