July 9, 2026, 6:20 pm
শিরোনাম :
পঞ্চাশেও উজ্জ্বল ত্বক, রহস্য জানালেন শিল্পা শেট্টি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, তদন্ত কমিটি গঠন ‘সংসদের সিটে বালিশ দেওয়ায় বসা আরামদায়ক হয়েছে’ জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা দুর্যোগে মানুষের পাশে চট্টগ্রামে জরুরি সেবা টিম, টানা দুই দিন মাঠে নিরলস কাজ ফিফার নতুন নিয়মে ফাইনালের পথে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা মাকে দেখতে কারাগার থেকে পালানো হাজতি তিন ঘণ্টার মধ্যেই ফের আটক খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলল, দশম শ্রেণির ছাত্রী নির্জনা এবার গ্রীনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ, অতঃপর… ৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

নোয়াখালীতে ফিফা সভাপতি-রেফারিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

অভয়নগর প্রতিবেদক

 

বিশ্বকাপ ফুটবলে পক্ষপাতের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি এবং এক রেফারিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির হয়েছিলেন নোয়াখালী সদর উপজেলার এক তরুণ। ম্যাচ পূর্বপরিকল্পিত, জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে ছিনিমিনির অভিযোগ এনে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।
অভিযোগকারী তরুণ মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। তবে পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বিষয়ের এই ঘটনায় তাদের কোনো আইনগত এখতিয়ার নেই।
লিখিত অভিযোগে রাকিব জানান, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিশর বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়। এই অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেছেন।
রাকিব উল্লেখ করেন, এই পক্ষপাতমূলক আচরণের কারণে তিনিসহ মিসরের সাধারণ সমর্থকেরা চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য তিনি ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি দেখার পর থেকে আমি এবং আমার বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ যেহেতু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি, তাই আমি এই একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করব।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক তরুণ থানায় এমন একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো কোনো আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে তাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’



ফেসবুক কর্নার