August 7, 2026, 5:06 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, চলছে ব্যাপক প্রস্তুতি

শওকত হোসাইন, বরিশাল (সদর) প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিভাগীয় সফরের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই (সোমবার) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত ৮ জুলাইয়ের সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোড় খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশেও আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউজে যাবেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল মহানগর ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার