July 12, 2026, 6:17 pm
শিরোনাম :
স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপমানে বাবার আত্মহত্যা, অতঃপর… ১৭ বছর পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৫ মিলিমিটার আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: প্রতিমন্ত্রী ৭০ বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ, মাদকাসক্ত জামাতা পলাতক, একাধিক নারী কে ধর্ষেনর অভিযোগ তরুণীর বিরুদ্ধে চীনে নারী পাচারের অভিযোগ, তদন্তের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে – নাসির উদ্দিন পাটোয়ারী সুনামগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জন আটক

রাজনীতিলজ্জা থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন, শেখ হাসিনাকে সারজিস

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনার ন্যূনতম লজ্জা থাকলে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।’ শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে সারজিস আলম বলেন, ইতিহাসে স্বৈরাচারী শাসকদের পতনের পর তারা সাধারণত আর ক্ষমতায় ফিরে আসতে পারেননি। তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসেও ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দেশত্যাগ একটি নজিরবিহীন ঘটনা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলে তিনি স্বৈরাচারী শাসনের ভিত্তি তৈরি করেছিলেন বলে তার অভিযোগ।

গণমাধ্যম প্রসঙ্গে সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে দেশের গণমাধ্যম রাজনৈতিক প্রভাবের মধ্যে ছিল। তার দাবি, সে সময় সংবাদ পরিবেশনে নিয়ন্ত্রণ ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সময়েও মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি এবং বিভিন্ন পর্যায়ে সংবাদ প্রকাশে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সরকারি বিভিন্ন সামাজিক সহায়তা ও সুযোগ-সুবিধা দলীয় বিবেচনায় বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একটি নির্বাচিত সরকার হিসেবে সব নাগরিকের প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, এসব অপকর্মে জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে। তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দুর্নীতি ও অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার