August 7, 2026, 5:04 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার

সাব্বির আহমেদ,নলছিটি ঝালকাঠি প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব আহমেদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রাকিব আহমেদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি।

জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



ফেসবুক কর্নার