July 12, 2026, 6:17 pm
শিরোনাম :
স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপমানে বাবার আত্মহত্যা, অতঃপর… ১৭ বছর পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৫ মিলিমিটার আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: প্রতিমন্ত্রী ৭০ বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ, মাদকাসক্ত জামাতা পলাতক, একাধিক নারী কে ধর্ষেনর অভিযোগ তরুণীর বিরুদ্ধে চীনে নারী পাচারের অভিযোগ, তদন্তের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে – নাসির উদ্দিন পাটোয়ারী সুনামগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জন আটক

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে আয়োজিত জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, সৎ নেতৃত্বের প্রতীক এবং পঞ্চগড়ের গর্বিত সন্তান হিসেবে স্মরণ করেন। তারা বলেন, তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, বরং সাধারণ মানুষের আস্থাভাজন ও অভিভাবক হিসেবে দীর্ঘদিন জনসেবা করে গেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। পরিবারের সিদ্ধান্ত ও তার ইচ্ছা অনুযায়ী তাকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জাতীয় কবরস্থানে দাফন করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহ পঞ্চগড়ে আনা সম্ভব না হওয়ায়, তার আত্মার মাগফিরাত কামনায় এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন।



ফেসবুক কর্নার