July 12, 2026, 7:27 pm
শিরোনাম :

১৭ বছর পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৫ মিলিমিটার

ইসমাইল হোসেন

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্য দিয়ে প্রায় ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের রেকর্ড সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ২০০৯ সালের পর রোববার (১২ জুলাই) ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০৯ সালের বর্ষা মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।

তিনি আরও জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে রোববার চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার এবং ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



ফেসবুক কর্নার